ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
২৯তম জন্মদিনে বিটিএস তারকা জাংকুকের গোপন স্বীকারোক্তি
বিনোদন ডেস্ক: জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর তারকা জাংকুক তার ২৯তম জন্মদিনে (১ সেপ্টেম্বর) ভক্তদের সামনে এক ব্যক্তিগত তথ্য প্রকাশ করে আলোচনায় এসেছেন। সম্প্রতি আমেরিকায় একটি মিউজিক ভিডিওর শুট থেকে দেশে ফেরার পর তিনি জানিয়েছেন যে, তিনি প্রাপ্তবয়স্ক ADHD (Attention Deficit Hyperactivity Disorder) বা মনোযোগের ঘাটতি ও অতিসক্রিয়তা জনিত সমস্যায় ভুগছেন।
লাইভ চলাকালীন এক ভক্ত তার অস্থিরভাবে নড়াচড়া করা নিয়ে মন্তব্য করলে জাংকুক সরল ভঙ্গিতে উত্তর দেন, "আমার এই স্বভাবটা আছে। আমি এভাবেই নড়াচড়া করি।" এরপরই এই তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে।
ADHD একটি স্নায়ু-সংক্রান্ত সমস্যা যা মনোযোগ ধরে রাখা, স্থির হয়ে বসা বা আকস্মিক প্রবণতা নিয়ন্ত্রণে প্রভাব ফেলে। সাধারণত শৈশবেই এর লক্ষণ দেখা যায়, তবে অনেক প্রাপ্তবয়স্কের মধ্যেও এটি থেকে যায়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এর লক্ষণগুলো হলো অতিরিক্ত অস্থিরতা, এক জায়গায় স্থির হয়ে না বসতে পারা, মনোযোগের ঘাটতি এবং টাইম ম্যানেজমেন্টের সমস্যা। সঠিক চিকিৎসা ও কৌশলের মাধ্যমে এর সাথে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব।
জাংকুকের এই খোলামেলা স্বীকারোক্তি বিশ্বজুড়ে ভক্তদের মন ছুঁয়ে গেছে। মাসের পর মাস তার অস্থির আচরণ নিয়ে বিভিন্ন কটাক্ষের শিকার হলেও, এবার ভক্তরা তার পাশে দাঁড়িয়েছেন। তারা জানিয়েছেন যে, অস্থিরভাবে নড়াচড়া করা বা 'স্টিমিং' আসলে ADHD-এর একটি সাধারণ বৈশিষ্ট্য এবং এটি নিয়ে বিদ্রূপ করা উচিত নয়।
সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে ভক্তদের সমর্থনমূলক বার্তা। একজন ভক্ত লিখেছেন, "উনি যেভাবে স্বাভাবিকভাবে কথাটা বললেন, দারুণ লেগেছে। জাংকুক আর সুগা – দু’জনেই যেভাবে তাদের ADHD নিয়ে খোলাখুলি কথা বলেন, সেটা অসাধারণ।" আরেকজন মন্তব্য করেছেন, "এখন যারা অকারণে তাকে ‘চুপচাপ বসো’ বলছিলেন, তাদের থামা উচিত।"
অনেক ভক্ত জাংকুকের অভিজ্ঞতাকে তাদের ব্যক্তিগত জীবনের সাথে মিলিয়ে দেখেছেন। একজন ভক্ত লিখেছেন, "আমি সারাক্ষণ শুনি পা নড়ানো বা অস্থিরভাবে বসা নিয়ে বকাঝকা। কিন্তু আমি থামাতে পারি না। জাংকুকের কথায় মনে হল, আমি তো একা নই।" এই স্বীকারোক্তি ADHD সম্পর্কে সচেতনতা বাড়াতেও ভূমিকা রাখছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ