ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পরিদর্শনে আসিফ নজরুল ও আদিলুর রহমান
নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মূল ভবনের চলমান সংস্কারকাজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তারা ট্রাইব্যুনাল চত্বরে এ পরিদর্শনে যান।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা।
বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এ জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত মামলার বিচারকাজ পুরোদমে চলমান রয়েছে। এরমধ্যে একাধিক মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় সাক্ষ্যগ্রহণ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।
সংস্কারকাজ চলমান থাকায় বর্তমানে ট্রাইব্যুনাল-২ এর বিচারকাজ মূল ভবনের পরিবর্তে একটি টিনশেড কাঠামোয় পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংস্কার সম্পন্ন হলে দ্রুতই বিচারকাজ আবার মূল ভবনে স্থানান্তর করা হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের বিচারে সরকারের উচ্চ অগ্রাধিকারভুক্ত একটি প্রতিষ্ঠান, যেখানে চলমান মামলাগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)