ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
হাবিব-মনিরের নেতৃত্বে পুলিশে দুটি শক্তিশালী গ্রুপ গঠিত হয়েছিল
নিজস্ব প্রতিবেদক: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, পুলিশের অভ্যন্তরে দুটি শক্তিশালী গ্রুপ গড়ে উঠেছিল, যার নেতৃত্ব দিতেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বেঞ্চের সামনে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন চৌধুরী মামুন। তিনি জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তথ্য তুলে ধরেন।
জবানবন্দিতে চৌধুরী মামুন বলেন, ২০১৮ সালের নির্বাচনের পর পুলিশে রাজনৈতিক প্রভাব বাড়ে, এবং কিছু কর্মকর্তা প্রভাবশালী হিসেবে পরিচিত হন। এই কর্মকর্তাদের সরাসরি যোগাযোগ ছিল উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতাদের সঙ্গে।
তিনি আরও বলেন, রাতের অন্ধকারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বাসায় বৈঠক হতো, যেখানে অংশগ্রহণকারীরা ছিলেন— সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবি প্রধান হারুনুর রশীদ, এসবির মনিরুল ইসলাম, ঢাকার ডিআইজি নুরুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি বিপ্লব কুমার, এএসপি কাফী, ওসি মাজহার, ফোরকান অপূর্বসহ অনেকে। এতে কিছু কর্মকর্তার সরাসরি যোগাযোগ ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।
চৌধুরী মামুন উল্লেখ করেন, এই কর্মকর্তারা চেইন অব কমান্ড মানতেন না এবং নিজস্ব গ্রুপের জন্য গুরুত্বপূর্ণ পোস্টিং নিশ্চিত করতে চাইতেন। তিনি নিজে পেশাদারিত্ব বজায় রাখার ওপর জোর দিয়েছিলেন। মূলত এই দুটি গ্রুপই বিভিন্ন কর্মকাণ্ডের জন্য দায়ী ছিল।
সাক্ষ্যগ্রহণে চৌধুরী মামুন র্যাবে থাকাকালীন টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল এবং অন্যান্য বন্দিশালার বর্ণনাও দিয়েছেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি