ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
আওয়ামী লীগ মাঠে ফিরলে কেউ ছাড় পাবে না: রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগ যদি মাঠের রাজনীতিতে ফিরে আসে, কেউ ছাড় পাবে না। তিনি সোমবার রাতে একটি বেসরকারি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে মন্তব্য করেন।
রাশেদ খাঁন আরও বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনগুলো কাজ করছে এবং এভাবে দেশকে অস্থিতিশীল করার নানা চক্রান্ত তৈরি হবে। তিনি জানান, রাজনীতির মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করা হয়।
টকশোর উপস্থাপক মনজুর আল মতিনকে উদ্দেশ্য করে রাশেদ খাঁন বলেন, “জুলাই আন্দোলনে আপনি যে ভূমিকা রেখেছেন বা আমরা যে আন্দোলন করেছি, আওয়ামী লীগ ফিরে এলে কেউ ছাড় পাবে না। আমরা তাদের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম প্রতিহত করব, না হলে দেশের স্বার্থে আবারও ফ্যাসিবাদ ও গণহত্যার আশঙ্কা আছে।”
তিনি সন্দেহ প্রকাশ করেন, কিছু বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়তো পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। পাশাপাশি, রাশেদ খাঁন দাবি করেন, দেশের অস্থিতিশীলতার পেছনে অর্থনৈতিক ফান্ডের ভূমিকা রয়েছে। গণমাধ্যম ও বিএনপির সিনিয়র নেতাদের বরাত দিয়ে তিনি জানান, এস আলম গ্রুপ আনুমানিক আড়াই হাজার কোটি টাকা দিয়ে আওয়ামী লীগকে অর্থ সহায়তা করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি