ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মক্কাতে গিয়ে ছবি দেওয়ায় বাজে মন্তব্যের শিকার; যা বললেন নিলয়
ডুয়া নিউজ: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। অসাধারণ অভিনয়ে লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। তবে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেন এই অভিনেতা, তুলে ধরেন সমাজের অসঙ্গতিও। কয়েকদিন আগেই পরিবার নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে গত ৮ জানুয়ারি খবরটি নিজেই জানিয়েছেন নিলয়। কিন্তু ওমরাহ পালনে যাওয়ার পর থেকেই নেটিজেনদের নেতিবাচক মন্তব্যের শিকার হচ্ছেন তিনি। বিষয়টি নিয়ে তিনি বিরক্ত ও মর্মহত।
আজ শনিবার (১১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে বিষয়টি নিয়ে আবারও পোস্ট দিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা।
পোস্টে নিলয় বলেন, ‘এর আগেও আমি অনেক দেশে গিয়েছি। ছবি পোস্ট করেছি। এমনকি পাতায়া বা মায়ামি বিচ থেকেও ছবি পোস্ট করেছি। কিন্তু এত বাজে কমেন্টস আসেনি। মক্কাতে এসে ছবি দিলেই যত বাজে কমেন্টস আসা শুরু করে।
তিনি বলেন, কারণটা কি কিছুই বুঝতে পারলাম না। পবিত্র নগরীতে এসেছি। ছবি দেখে ভালো লাগলে ভালো কমেন্টস করবেন, ভালো না লাগলে এড়িয়ে যাবেন। আল্লাহ আমাকে এই পবিত্র জায়গায় দ্বিতীয়বারের মতো আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
তিনি আরও লেখেন, আল্লাহ যদি তৌফিক দেন আবার আসব, বারবার আসব। আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আপনিও আসতে পারেন এখানে। আল্লাহ কোনটা কবুল করবেন আর কোনটা করবেন না সেটা আল্লাহই ভালো জানেন। বাজে কমেন্টসগুলো আপনার জীবনের হতাশার বহিঃপ্রকাশ মাত্র। হিংসা থেকে দূরে থাকবেন জীবন সুন্দর হবে।
এর আগেও গত ৯ জানুয়ারি আরেকটি ফেসবুক স্ট্যাটাসে নিলয় লিখেছিলেন, আমার নাটক দেখেই আমাকে চেনেন এবং আমার নাটক দেখেই আমার ভক্ত হয়েছেন। এখন আবার আমাকে বলছেন নাটক ছেড়ে দিতে। কিছুই তো বুঝতেছি না। আমি নাটক ছেড়ে দিলেই কি আপনি নাটক দেখা বন্ধ করবেন? সেটা তো করবেন না। অন্য আরেকজনের নাটক ঠিকই দেখবেন। নাটক যদি এতই খারাপ জিনিস হয়, তাহলে সবাই মিলে নাটক দেখা বন্ধ করে দেন, তাহলে নতুন নাটকও হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)