ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২
গণতান্ত্রিক দলের ঐক্যই ষড়যন্ত্র প্রতিহত করে আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করবে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদ অফিসে রাজনৈতিক দলের নেতাদের বৈঠক শেষে রাস্তা পার হওয়ার সময় দুষ্কৃতকারীদের হাতে মারাত্মকভাবে আহত হয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ সংগঠন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এই হামলার ঘটনা ঘটে।
জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। আহত খন্দকার লুৎফর রহমানকে তাৎক্ষণিক কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, জাগপা সভাপতির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেছেন, "আমরা মনে করি, এ ধরনের হামলা এক গভীর চক্রান্ত। আগামী নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্র হতে পারে। সরকারের দায়িত্ব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।"
বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন, "সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের ঐক্যই গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করবে।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জেনে নিন সরাসরি দেখার উপায়
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- কে এই কু'খ্যাত জেফ্রি এপস্টেইন?
- এভারকেয়ারে বিশেষ ছাড়ে চিকিৎসা পাবেন ঢাবি অ্যালামনাই সদস্যরা
- ঢাবির 'বি' ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন ৮ জনের
- গ্রামীণফোনের ২১৫ শতাংশ ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা