ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
রাস্তা বন্ধ করার ঘটনার অভিযোগে জিএমপি কমিশনার প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে গাজীপুরে যাতায়াতের সময় সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করার ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে পুলিশ সদর দফতরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি শরীফ উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়। তাকে ২ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে সদর দফতরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ড. নাজমুল করিম খানের কর্মস্থলে যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার অভিযোগ ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এর পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের একাধিক সূত্র জানিয়েছে যে, রবিবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির এক সভায় গাজীপুর মেট্রোপলিটন এলাকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থাপিত একটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে কমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
ড. নাজমুল করিম খান পুলিশের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে পদোন্নতি না দিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তবে সরকারের পতনের পর তিনি পুনরায় আবেদন করে চাকরিতে ফিরে আসেন এবং ডিআইজি পদে পদোন্নতি পান। পরে তাকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু