ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
ক্লিন সিটি গড়ার অঙ্গীকার কুমিল্লার নতুন প্রশাসক শাহ আলমের
নিজস্ব প্রতিবেদক: সরকারের যুগ্মসচিব মো. শাহ আলম কুমিল্লা সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে যোগদান করেছেন। গতকাল রবিবার অপরাহ্নে তিনি নগর ভবনে এসে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে বৈঠক করেন। বরুড়া উপজেলার জোড়পুকুরিয়া (পূর্ব) গ্রামের সন্তান মো. শাহ আলম ১৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের পঞ্চম প্রশাসক।
গত রবিবার (৩১ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন শাখা-১ এর যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।
মো. শাহ আলম ১৯৭০ সালে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে বরুড়া হাজী নোয়াব আলী হাই স্কুল থেকে এসএসসি, ১৯৮৮ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দিল্লীতে চ্যান্সেলর কর্তৃক স্বর্ণপদক লাভ করেন এবং লন্ডন থেকে ডিপ্লোমা ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।
১৯৯৯ সালে ১৮তম বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ৫ম এবং প্রশাসন ক্যাডারে ৩য় স্থান অধিকার করে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ভোলা, কক্সবাজার ও নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় ইউএনও, অর্থ বিভাগের উপসচিব, উপপরিচালক ও বিডা পরিচালকসহ সর্বশেষ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিবের দায়িত্ব পালন করেছেন।
যোগদানের পর প্রশাসক মো. শাহ আলম বলেন, "আমি কুমিল্লার সন্তান। কুমিল্লা শহরে আমার কলেজ জীবন কেটেছে। এই শহর আমাদের প্রাণের শহর। এই শহরের উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করতে চাই। এককালের ছিমছাম সাজানো গোছানো মায়াময় শহরের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। আমরা দ্রুত জনবল আনব। ক্লিন সিটি গড়ব। পরিচ্ছন্ন নগরী গড়তে সবার সহযোগিতা নেব। আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকব এবং ন্যায়ের পথে থেকে কাজ করব।"
নগর ভবন সূত্রে জানা যায়, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। এরপর বিভিন্ন সময়ে চারজন প্রশাসক দায়িত্ব পালন করেছেন। মো. শাহ আলম এই পদে পঞ্চম ব্যক্তি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)