ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শাহরুখ-রানির অধরা স্বপ্ন পূরণ
বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খান এবং অভিনেত্রী রানি মুখার্জি সম্প্রতি জাতীয় পুরস্কার প্রাপ্তির আনন্দ ভিন্নভাবে উদযাপন করেছেন। শাহরুখ তার 'কুছ কুছ হোতা হ্যায়' সিনেমার সহ-অভিনেত্রী রানির সঙ্গে এই পুরস্কার প্রাপ্তির একটি সুন্দর মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিয়েছেন।
শাহরুখ তার ইনস্টাগ্রামে রানির সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে এই জুটি 'দ্য ব্যাডস অফ বলিউড'-এর 'তু পহেলি তু আখরি' গানে একসঙ্গে নেচেছেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হাতের চোট পুরোপুরি না সারলেও শাহরুখ নাচের ছন্দে পা মিলিয়েছেন এবং রানিও তার সঙ্গে তাল মিলিয়েছেন।
ভিডিওটির ক্যাপশনে শাহরুখ লিখেছেন, "জাতীয় পুরস্কার, আমাদের দু’জনের জীবনেরই অধরা স্বপ্ন যা এবার পূরণ হয়েছে। তোমাকেও অনেক অভিনন্দন রানি। তোমাকে ভীষণ ভালোবাসি।"
দীর্ঘ বছর পর এই জুটিকে একসঙ্গে দেখে ভক্তরাও উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি। অনেকেই কমেন্ট বক্সে তাদের "রাহুল এবং টিনা জুটি" হিসেবে উল্লেখ করেছেন এবং এমন একটি মুহূর্তের আশা করেননি বলে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, রানি মুখোপাধ্যায় 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিতে তার অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন, যা তার প্রায় ৩০ বছরের অভিনয় জীবনে প্রথম জাতীয় পুরস্কার। অন্যদিকে, শাহরুখ খানও 'জওয়ান' সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)