ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এবি পার্টির শুভেচ্ছা ও প্রত্যাশা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এবি পার্টির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, বিএনপি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সার্ক গঠনে কার্যকর উদ্যোগ গ্রহণ, স্বাধীন পররাষ্ট্রনীতি সুসংহতকরণ, স্বৈরাচার পতন আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা, মুক্তবাজার অর্থনীতি চালু করা, রপ্তানিমুখী বাণিজ্যের প্রসার এবং ভাষাভিত্তিক জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠাসহ বহুবিধ অর্জন রয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে এবি পার্টি বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সেনানায়ক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। একই সঙ্গে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার অবিসংবাদিত আপসহীন নেতৃত্ব এবং বাংলাদেশের মানুষের মুক্তির জন্য তার ত্যাগ ও ভূমিকার কথা স্মরণ করা হয়।
এবি পার্টি আরও উল্লেখ করে যে, প্রায় ২ হাজার শহীদ এবং ২০ হাজার আহতের আত্মত্যাগের বিনিময়ে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বৈরাচারী হাসিনামুক্ত হয়েছে। এখন সময় এসেছে অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে 'জুলাই সনদ' বাস্তবায়ন এবং জনগণের আকাঙ্ক্ষাকে সামনে রেখে নতুন সংবিধান প্রণয়ন করা। এবি পার্টি প্রত্যাশা করে যে, বিএনপি জনগণের অধিকার তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নতুন রাজনীতিতে উজ্জীবিত হবে এবং ফ্যাসিবাদ, স্বৈরাচার, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
তারা আশা প্রকাশ করে যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যেভাবে দেশের মানুষের হৃদয় জয় করেছিলেন, ঠিক সেভাবেই শহীদ জিয়ার উত্তরসূরি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশের মানুষের হৃদয় জয় করার আগ্রহ নিয়ে বিএনপিকে নেতৃত্ব দেবেন। এবি পার্টির পক্ষ থেকে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির পথচলা শুভ হোক এই কামনা করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি