ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে, প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের
নাগরিক প্ল্যাটফর্ম ও সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মনে করছেন, দেশে সংস্কার নিয়ে আগের উচ্ছ্বাস এখন স্থিমিত হয়ে গেছে। তিনি প্রশ্ন তুলেছেন, অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে।
রিফর্ম ওয়াচের আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে বিভিন্ন সংস্কার কমিটি, কমিশন, রাজনীতিবিদ, এনজিও ও ব্যবসায়ীদের উপস্থিতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।
ডক্টর ভট্টাচার্য বলেন, সরকারের তৈরি কমিটি ও কমিশন থেকে যে সংস্কারের প্রস্তাব এসেছে, সেগুলো কোনোভাবে অগ্রগতি পাচ্ছে না। এই মুহূর্তে আমাদের মনে প্রশ্ন জাগছে, সরকারের সংস্কার পথ কি হারিয়েছে?
জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার মন্তব্য করেন, “সংস্কারের গাড়ি চলছে, তবে গন্তব্যে পৌঁছাবে কিনা নিশ্চিত নয়।” অন্যদিকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান তোফাইল আহমেদ বলেন, “যে সময় আছে, এর মধ্যে কিছু সংস্কার বাস্তবায়ন সম্ভব।”
সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, “সরকার কোন কোন সংস্কার বাস্তবায়ন করবে তা ছয় মাস আগে স্পষ্ট করা উচিত ছিল। শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর একমত হলেই সেটিকে সংস্কার বলা যায় না। রিফর্মের প্রক্রিয়া একটি নির্দিষ্ট ধাপ অনুসারে সম্পন্ন হওয়া দরকার।” তিনি আরও সতর্ক করেছেন, “জনগণের মধ্যে আলোচনা আছে যে, সংস্কার প্রক্রিয়া সম্পন্ন না হলে নির্বাচন প্রক্রিয়ায় বিপদজনক অবস্থা সৃষ্টি হতে পারে।”
বাংলাদেশ রিফর্ম ওয়াচের যাত্রা মূলত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক সংস্কার ব্যবস্থা প্রণয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে। অনুষ্ঠানে অংশ নেওয়া সবাই এই লক্ষ্য অর্জনের জন্য সরকারের কার্যকর ভূমিকার ওপর জোর দিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)