ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
নতুন দুই দলের নিবন্ধন চূড়ান্ত করার আগে আপত্তি জানাল ইসি
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাওয়ার প্রক্রিয়ায় এগিয়ে রয়েছে নতুন দুটি রাজনৈতিক দল—‘আমজনতার দল’ ও ‘জনতার দল’। তবে দল দুটিকে চূড়ান্ত নিবন্ধন দেওয়ার আগে এদের বিষয়ে সাধারণ মানুষের কোনো আপত্তি আছে কি না, তা যাচাই করতে চায় কমিশন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি ও আপত্তি আহ্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯ ডিসেম্বরের মধ্যে দল দুটির বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে তা লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানাতে হবে।
ইসি সূত্রে জানা গেছে, নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে ‘আমজনতার দল’ তাদের দলীয় প্রতীক হিসেবে ‘প্রজাপতি’ বরাদ্দ চেয়েছে। অন্যদিকে ‘জনতার দল’ প্রতীক হিসেবে চেয়েছে ‘কলম’। নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য কোনো আপত্তি না পাওয়া গেলে দল দুটিকে নিবন্ধন সনদ দেওয়ার পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু