ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ বিরতির পর ঢাকা থেকে পাকিস্তানের করাচিতে আবারও সরাসরি ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি ঢাকা-করাচি রুটে সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালনা করবে।
বুধবার (৩ ডিসেম্বর) পাকিস্তানের ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান এই তথ্য জানান। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’ ও ‘জিও টিভি’র এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
হাইকমিশনার ইকবাল হুসেইন খান বলেন, ‘আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট যোগাযোগ পুনঃস্থাপন করতে যাচ্ছি। আমাদের জাতীয় বিমান সংস্থা করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।’
ফ্লাইট চলাচলের রুট এবং ভারতের আকাশসীমা ব্যবহার প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, ভারতীয় বিমান যেমন বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে, ঠিক তেমনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটও ভারতের আকাশসীমা ব্যবহার করে পাকিস্তানে যাতায়াত করবে।
তবে সংশ্লিষ্টরা মনে করছেন, ভারতের আকাশসীমা ব্যবহারে পাকিস্তানের ওপর দিল্লির বিধিনিষেধ থাকায় পাকিস্তানি কোনো বিমান সংস্থা এখনই ঢাকায় ফ্লাইট পরিচালনা করতে পারবে না। আপাতত কেবল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সই এই রুটে যাত্রী পরিবহন করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম