ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
শিবির সমর্থিত প্যানেলের ৩৬ দফা ইশতেহার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ ৩৬ দফা ইশতেহার ঘোষণা করেছে। সোমবার বিকেলে ডাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী মহিউদ্দিন খান এ ইশতেহার তুলে ধরেন।
ঘোষিত ৩৬ দফার মধ্যে রয়েছে— ডাকসুকে অ্যাকাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা, বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদীদের দোসর মুক্ত করা, প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের বৈধ সিট নিশ্চিত করা, নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্যের জন্য ক্যান্টিনে পুষ্টিবিদের তত্ত্বাবধানে খাবারের মান নিয়ন্ত্রণ করা, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা ও ছাত্রী হলে প্রবেশের বিধিনিষেধ শিথিল করা, মাতৃত্বকালীন ছুটি চালু করা, কমনরুমে নারী কর্মচারী নিয়োগ এবং পেপারলেস রেজিস্ট্রার বিল্ডিং গড়ে তোলা।
এ ছাড়া ডাকসু ওয়েবসাইট ও অ্যাপ উন্নয়ন, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি আধুনিকীকরণ, ই-লাইব্রেরি ও কম্পিউটার সেন্টার স্থাপন, গবেষণা ও সফট স্কিল ডেভেলপমেন্টে কর্মশালা আয়োজন, লাইব্রেরি ও পাঠকক্ষ সম্প্রসারণ, জব ফেয়ার আয়োজন এবং অ্যালামনাই নেটওয়ার্ক শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে প্যানেলটি।
ইশতেহারে মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিং, মেডিকেল সেন্টার আধুনিকীকরণ, নারী চিকিৎসক নিয়োগ, বেসরকারি হাসপাতালের সঙ্গে ছাড় সুবিধার জন্য সমঝোতা চুক্তি, স্বাস্থ্যবীমা ভোগান্তি নিরসন, হলভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা চালু, ফার্মেসি স্থাপন এবং শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি প্রদানের কথা উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া যৌন হয়রানি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি, অভিযোগ সেল শক্তিশালীকরণ, মেনস্ট্রুয়াল হাইজিন প্রোডাক্টের ব্যবস্থা, ভিক্টিম সাপোর্ট সেল গঠন, ই-মেইল ও একাডেমিক রিসোর্সে অ্যাক্সেস বৃদ্ধি, নতুন বাস ও শাটল সার্ভিস চালু, ক্যাম্পাসে বহিরাগত যানবাহন নিয়ন্ত্রণ এবং রেজিস্টার্ড রিকশা চালুর অঙ্গীকারও রয়েছে।
ইশতেহারে আরও বলা হয়েছে— টিএসসি ও শারীরিক শিক্ষা কেন্দ্রের আধুনিকায়ন, নারী শিক্ষার্থীদের সেলফ ডিফেন্স প্রশিক্ষণ, হল কর্মচারীদের প্রশিক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা, পরিচ্ছন্নতা অভিযান চালু, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ এবং নিজস্ব সংস্কৃতির বিকাশে কার্যক্রম হাতে নেওয়া হবে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের