ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
৪ সেপ্টেম্বর পর্যন্ত চবির সব পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ও স্থানীয়দের মধ্যে ঘটে যাওয়া ব্যাপক সংঘর্ষের কারণে কর্তৃপক্ষ আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ৩০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে এক ছাত্রীকে হেনস্তার ঘটনা ঘিরে সংঘর্ষের সূত্রপাত হয়। এর প্রতিবাদে ৩১ আগস্ট সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। বেলা ১২টার দিকে একই স্থানে ফের সংঘর্ষে শিক্ষার্থীদের সঙ্গে উপ-উপাচার্য ও প্রক্টরসহ বহু মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি