ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের শূন্য আসনে ভর্তি শুরু রোববার
ডুয়া নিউজ: ২০২৩-২৪ শিক্ষাবর্ষে জিএসটি (জেনারেল স্টুডেন্টস টেস্ট) গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের শূন্য আসনে ভর্তি নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামীকাল ১২ জানুয়ারি থেকে এ প্রক্রিয়া শুরু হবে বলে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
শিক্ষার্থীদের মাইগ্রেশন (Subject/University Migration) বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছিল। যা ৯ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছিল। শিক্ষার্থীরা জিএসটি ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) গিয়ে ভর্তির বিষয়ক তথ্য জানার সুযোগ পাবেন।
যদি শিক্ষার্থীরা পূর্বে এক বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করে থাকেন এবং পরবর্তীতে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকেন, তাদের শেষ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। তবে মূল কাগজপত্র স্থানান্তরের প্রয়োজন নেই।
এছাড়া পূর্বে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি বাবদ অর্থ প্রদান করা হয়েছিল তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে ফেরত নেওয়া যাবে। শিক্ষার্থীদের অবশ্যই তাদের মূল কাগজপত্র সর্বশেষে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথা তাদের ভর্তি বাতিল হয়ে যাবে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটির বিষয়ক তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)