ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বাকৃবিতে উত্তাল পরিস্থিতি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে অনলাইনে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে, সকল ছাত্র-ছাত্রীদের আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করে তার পদত্যাগ দাবি করেছেন। রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় বাসভবনের মূল ফটক ও আশপাশে ভাঙচুরের ঘটনা ঘটে এবং শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
ঘটনার সূত্রপাত হয় রোববার বেলা ১১টায়, যখন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। কম্বাইন্ড ডিগ্রির দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা সভায় গৃহীত সিদ্ধান্ত বর্জন করে সভাস্থলে তালা লাগিয়ে আড়াইশ শিক্ষককে অবরুদ্ধ করেন। রাত ৮টার দিকে বহিরাগতরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, এতে নারীসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এরপরই অবরুদ্ধ শিক্ষকেরা বের হয়ে আসতে সক্ষম হন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, ২৫২ জন শিক্ষক নিয়ে টানা আড়াই ঘণ্টা শান্তিপূর্ণ সভায় শিক্ষার্থীদের শতভাগ দাবি মেনে নেওয়া হয়েছে। এরপরও কেন অরাজকতা সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, প্রক্টর কার্যালয় এবং সর্বশেষ রাত সাড়ে ৮টার দিকে তার বাসভবনেও হামলা ও ভাঙচুর করা হয়েছে। উপাচার্য আরও বলেন, "মূলত ফ্যাসিস্টের দোসরা শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে বিশ্ববিদ্যালয়ে অরাজকতা সৃষ্টি করছে। বিষয়টি স্থানীয় প্রশাসনসহ ঊর্ধ্বতন মহলে অবহিত করা হয়েছে।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক