ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
চবিতে হামলার ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা ও বিচার দাবি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি অবিলম্বে ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
রোববার (৩১ আগস্ট) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে নেতারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যদের ওপর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে হামলা হয়েছে তা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। তারা আরও উল্লেখ করেন যে, স্থানীয় গ্রামবাসীর সঙ্গে "পতিত আওয়ামী লীগের লোকজন" মিলে এই আক্রমণ চালিয়েছে। সাদা দল উভয় পক্ষকে সংযত আচরণ করে শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়েছে।
দেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত করার চক্রান্তও পরিলক্ষিত হচ্ছে। নেতারা সতর্ক করে দেন যে, তুচ্ছ ঘটনায় ভুল বোঝাবুঝিকে তৃতীয় পক্ষ কাজে লাগাতে পারে, যা কারও জন্যই মঙ্গলজনক হবে না।
সাদা দলের নেতারা অস্থিতিশীল পরিবেশ রুখে দিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধ করার দাবি জানিয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)