ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নি' হত অলির দুই মেয়ের বিয়ের দায়িত্ব নিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের বিএনপি নেতা অলিউল্লাহ মোল্লা অলি ২০১৬ সালের ১০ জুলাই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। বিএনপি এই ঘটনাকে একটি পরিকল্পিত ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছে। অলির মৃত্যুর পর তার দুই কন্যা রেখে যাওয়া পরিবারটি গভীর শোক ও সংকটের মুখোমুখি হয়।
এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ব্যক্তিগতভাবে অলির দুই কন্যার বিয়ের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। গত ২০২৪ সালে তার আর্থিক সহায়তায় বড় কন্যা নাঈমার বিয়ে সম্পন্ন হয়। এবং রোববার (৩১ আগস্ট) তারেক রহমানের বিশেষ সহযোগিতায় দ্বিতীয় কন্যা সাদিয়া সুলতানার বিয়েও সুসম্পন্ন হয়েছে।
গ্রামীণ পরিবেশে সাদামাটাভাবে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানটি ছিল অত্যন্ত আবেগঘন। 'আমরা বিএনপি পরিবার' সংগঠনের একটি প্রতিনিধি দল তারেক রহমানের পক্ষ থেকে নবদম্পতির হাতে উপহার সামগ্রী ও বিশেষ আর্থিক সহায়তা তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, উপদেষ্টা আবুল কাশেম, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মনিরুজ্জামান প্রমুখ।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি নেতাকর্মীদের দুঃসময়ে পাশে দাঁড়ানো একটি পারিবারিক সংগঠনও। তারা মনে করেন, অলিউল্লাহ মোল্লা অলির মৃত্যু রাজনৈতিকভাবে বেদনাদায়ক অধ্যায় হলেও, তার সন্তানদের পাশে দাঁড়ানো বিএনপির মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
অলির দুই কন্যার বিয়ের দায়িত্ব নেওয়াকে কেবল একটি পারিবারিক অনুষ্ঠান হিসেবে নয়, বরং মানবিক ও রাজনৈতিক নেতৃত্বের একটি মূল্যবান নিদর্শন হিসেবেও দেখা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)