ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
দলকে নিষিদ্ধ করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে: জাপা মহাসচিব
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, তাদের দলকে নিষিদ্ধ করার যেকোনো চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে। গতকাল (শনিবার) দলীয় কার্যালয়ে সন্ত্রাসীদের আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে তিনি পুলিশ বাহিনীর দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে কয়েকটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, "জাতীয় পার্টি কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি, তাই সন্ত্রাসবিরোধী আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করার আইনগত দাবি উঠতে পারে না।" তিনি আরও যোগ করেন, আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) অনুযায়ী একটি দলের নিবন্ধন বাতিল হতে পারে এমন কোনো কাজ জাতীয় পার্টি কখনোই করেনি এবং তাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগও নেই। যারা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলছে, তাদের এই দাবিকে তিনি অযৌক্তিক বলে আখ্যায়িত করেন এবং জানান যে তারা এমন দাবিতে ভীত নন। তিনি আশা প্রকাশ করেন যে, সরকার ভ্রান্ত দাবিতে কোনো ভ্রান্ত সিদ্ধান্ত নেবে না।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে জাপা মহাসচিব বলেন, "সবাই প্রস্তুত থাকুন। কোনো আঘাত এলে জবাব দিতে হবে। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশে করব। প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে।"
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী আরও উল্লেখ করেন যে, জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে এবং দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে কাজ করছে। তিনি বলেন, "দেশটা আমাদের সবার, সবাই মিলেই এই দেশকে বাঁচাতে হবে।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)