ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় ঢাবি ক্যাম্পাসে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেতারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ৫ আগস্টের পর থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো মবের আস্তানায় পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, “যদি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মব কালচার না চলতো, তাহলে চবির নারী শিক্ষার্থীর লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটতো না।” তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে বলেন, “আমাদের ভাইয়েরা হামলার শিকার হয়েছে, তার দায়ভার সরকারকেই নিতে হবে।”
ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন হুঁশিয়ারি দিয়ে বলেন, “যে জনগণ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়েছে, প্রয়োজনে এই সরকারকেও নামাতে বেশি সময় লাগবে না।”
ডাকসুতে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, চবিতে দারোয়ান এক নারী শিক্ষার্থীর সঙ্গে খারাপ ব্যবহার করে তাকে মারধর করেছে। এরপর প্রতিবাদে গেলে স্থানীয় সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালায়। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চুপ করে থাকবে না, চবির শিক্ষার্থীদের পাশে আমরা আছি।”
ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম বলেন, “এদেশে শিক্ষার্থীরা আগেও মার খেতো, এখনো খাচ্ছে। চবিতে মধ্যযুগীয় কায়দায় হামলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার পরিস্থিতি সামাল দিতে না পারলে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে হবে।”
বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদল নেতারা দাবি করেন, হামলার দাগ শুকানোর আগেই প্রকৃত হামলাকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে, অন্যথায় তারা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত