ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
একাদশে ভর্তি: মুক্তিযোদ্ধা কোটায় নাতি-নাতনিদের আবেদন বাতিলের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধা কোটা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটি জানিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মুক্তিযোদ্ধা কোটায় কেবল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানরাই আবেদন করতে পারবেন। নাতি-নাতনি পরিচয়ে যারা এই কোটায় আবেদন বা নিশ্চায়ন করেছেন, তাদের আবেদন বাতিল করে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে নতুন করে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আবেদন সংশোধন না করলে ভর্তি প্রক্রিয়ায় যেকোনো জটিলতার দায় বোর্ড নেবে না বলেও সতর্ক করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫' এর উপধারা ৩.২ অনুযায়ী, মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় সংশ্লিষ্ট প্রমাণপত্র বা সরকারি গেজেটের সত্যায়িত কপি এবং মূল কপি জমা দিতে হবে। সঠিক প্রমাণক জমা দিতে ব্যর্থ হলে ওই শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম বাতিল করা হবে।
বোর্ড আরও জানিয়েছে, অনেক শিক্ষার্থী মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করলেও তাদের মধ্যে কেউ কেউ মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি। নীতিমালা অনুযায়ী, তাদের এই কোটায় ভর্তির সুযোগ নেই। তাই যারা ভুলক্রমে এই কোটায় আবেদন বা নিশ্চায়ন করেছেন, তাদের ১ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে গিয়ে আবেদন বা নিশ্চায়ন বাতিল করে পুনরায় আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যথায় পরবর্তীতে ভর্তি প্রক্রিয়ায় সৃষ্ট জটিলতার জন্য বোর্ড কোনো দায়ভার নেবে না।
উল্লেখ্য, গত ২৪ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করে। এই নীতিমালায় মোট আসনের ৯৩ শতাংশ সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, ১ শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য এবং ১ শতাংশ অধীনস্থ দপ্তর সংস্থার কর্মকর্তাদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। তবে, সংরক্ষিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে মেধার ভিত্তিতে সেই আসনগুলোতে ভর্তি করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?