ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্রার্থী নিয়ে আইনি বিতর্ক
নিজস্ব প্রতিবেদকঃঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে এসএম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।
রবিবার (৩১ আগস্ট) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এসএম ফরহাদ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে প্রার্থী হয়েছেন।
তার প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন বামজোট মনোনীত ‘অপরাজেয় ৭১–অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া আদালতে রিটের শুনানি শুরু করেন। তখন আদালত মঙ্গলবার শুনানির দিন নির্ধারণ করেন।
পরে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বিকেলেই শুনানির জন্য আবেদন করলে আদালত মঙ্গলবার দুপুর ২টায় শুনানি নেওয়ার সিদ্ধান্ত দেন।
এ সময় আদালতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির, যিনি একসময় শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন।
গত ২৬ আগস্ট ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। রিটে অভিযোগ আনা হয়েছে যে, এসএম ফরহাদ নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত। তাই তার প্রার্থিতা দেওয়া নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। রিটে চূড়ান্ত প্রার্থী তালিকায় এসএম ফরহাদের প্রার্থিতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে রুল চাওয়া হয়েছে।
এছাড়া আসন্ন ডাকসু নির্বাচনে তার প্রার্থিতা বাতিল করতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং প্রাথমিক শুনানি শেষে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রার্থিতার কার্যকারিতা স্থগিতের আবেদনও করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত