ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
তিন মাস পর পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন
নিজস্ব প্রতিবেদক: তিন মাস বিরতির পর সোমবার (১ সেপ্টেম্বর) থেকে আবার খুলছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, যা বনজীবী ও পর্যটকদের জন্য উন্মুক্ত হবে। প্রতিবছর জুন থেকে আগস্ট পর্যন্ত বন পর্যটন ও জেলেদের মাছ ধরা নিষিদ্ধ থাকে, কারণ এ সময় জলজ প্রাণীদের প্রজননকাল। বন বিভাগের এই নিয়ম অনুসরণ করে প্রতিবছর সুন্দরবনের বাস্তুসংস্থান সংরক্ষণ করা হয়।
স্থানীয় জেলেরা জানিয়েছেন, এই তিন মাস জীবিকা বন্ধ থাকার কারণে তাঁরা চরম অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হয়েছেন। শরণখোলার বনজীবী মাসুম ফরাজী বলেন, “মাছ ধরতে না পারায় পরিবার চালানো অনেক কঠিন হয়েছে। ধারদেনা করে সংসার চালাতে হয়েছে। সরকার থেকে কোনো সহায়তা পাইনি। বন খোলায় কিছুটা স্বস্তি ফিরবে।”
পর্যটক ও ট্যুর অপারেটরদের মধ্যে এখন উৎসবের আমেজ দেখা যাচ্ছে। কারণ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টি সুন্দরবন ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত মৌসুম হিসেবে ধরা হয়। খুলনা থেকে চলাচলকারী ৭০টিরও বেশি ট্যুর কোম্পানি ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সাধারণ সম্পাদক নাজমুল আলম ডেভিড বলেন, “আমরা আশা করছি, এবারও প্রচুর পর্যটক সুন্দরবন ভ্রমণে আসবেন।”
শরণখোলা ট্যুর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির মুনসী বলেন, “বন খোলার সঙ্গে সঙ্গে পর্যটকরা হরিণ, পাখপাখালি, জলজ প্রাণী এবং প্রকৃতির অপার সৌন্দর্য দেখার জন্য মুখিয়ে আছেন। ভাগ্য ভালো হলে রয়েল বেঙ্গল টাইগারও দেখা যেতে পারে।”
বাগেরহাট পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম বলেন, “১ সেপ্টেম্বর থেকে বনজীবী এবং পর্যটকরা নিয়ম মেনে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন। জেলেদের জন্য জেলেপাস এবং পর্যটকদের জন্য পারমিট ব্যবস্থা আগের মতোই থাকবে। নিরাপত্তার জন্য বন রক্ষীরা সর্বক্ষণ টহল দেবেন।”
তিন মাসের বিরতির পর সুন্দরবন আবার প্রাণচাঞ্চল্যে ভরে উঠবে। একদিকে জীবিকা ফিরে পাবে বনজীবীরা, অন্যদিকে পর্যটকরা উপভোগ করবেন প্রকৃতির অপার সৌন্দর্য এবং বন্যপ্রাণীর বিচরণ।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- এক লাফে ভরিতে ১৪ হাজার টাকা কমলো সোনার দাম
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- অবশেষে চূড়ান্ত: ৪ ফেব্রুয়ারি বরিশাল যাচ্ছেন তারেক রহমান
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো