ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
খালেদা জিয়াকে সাজা দেওয়া সেই বিচারপতির পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া বিচারপতি মো. আখতারুজ্জামান রোববার (৩১ আগস্ট) পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রটি তিনি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে জমা দিয়েছেন এবং ইতিমধ্যেই তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।
এর আগে, অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে ছুটিতে থাকা হাইকোর্টের এই বিচারপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তলব করে। গত ১ জুলাই তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। সেই ব্যাখ্যা প্রদানের পরই তিনি পদত্যাগপত্র জমা দেন।
গত ২৩ মার্চ রাষ্ট্রপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছিলেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত বছরের ১৬ অক্টোবর দুর্নীতি ও সরকার বিরোধী কাজের অভিযোগের প্রেক্ষিতে ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেন এবং তাদের বেঞ্চে দায়িত্ব না দেয়ার নির্দেশ দেন।
ছুটিতে থাকা বিচারপতিদের মধ্যে আছেন—বিচারপতি নাইমা হায়দার, শেখ হাসান আরিফ, আশীষ রঞ্জন দাস, মোহাম্মদ খুরশীদ আলম সরকার, এস এম মনিরুজ্জামান, আতাউর রহমান খান, শাহেদ নূর উদ্দিন, মো. আখতারুজ্জামান, মো. আমিনুল ইসলাম, এস এম মাসুদ হোসেন দোলন, খিজির হায়াত ও খোন্দকার দিলীরুজ্জামান।
উল্লেখ্য, বিচারপতি মো. আখতারুজ্জামান ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ অনুষ্ঠিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেন। একই মামলায় তারেক রহমানসহ পাঁচ জনকে দশ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জেনে নিন সরাসরি দেখার উপায়
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- কে এই কু'খ্যাত জেফ্রি এপস্টেইন?
- এভারকেয়ারে বিশেষ ছাড়ে চিকিৎসা পাবেন ঢাবি অ্যালামনাই সদস্যরা
- ঢাবির 'বি' ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন ৮ জনের
- গ্রামীণফোনের ২১৫ শতাংশ ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা