ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
একটি দল চেষ্টা করছে নির্বাচন বানচালের জন্য: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়া বানচালের চেষ্টা করছে। তবে সে চেষ্টা মোকাবিলা করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর যে ঐক্য সৃষ্টি হয়েছিল, তা ধরে রাখাও জরুরি।
রোববার (৩১ আগস্ট) দুপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত ১২৩টি সংগঠন ১ হাজার ৬০৪ বার অবরোধ কর্মসূচি পালন করেছে। এতে রাজধানীতে তীব্র যানজট তৈরি হয়েছে এবং জনভোগান্তি বেড়েছে।
তিনি বলেন, "বিভিন্ন দাবি-দাওয়ার জন্য নির্ধারিত মাঠ ব্যবহার করার সুযোগ আছে। কিন্তু অনেকেই তা না করে সড়ক দখল করে অবরোধ করছে। রাস্তার একটি অংশ বন্ধ হয়ে গেলে পুরো শহরের যান চলাচল ব্যাহত হয়।"
তিনি আরও বলেন, আগামী ৭ সেপ্টেম্বর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর নির্বাচন প্রশিক্ষণ শুরু হবে। দিনটিকে বড় করে প্রচার করা হবে এবং গণমাধ্যম কর্মীদেরও সেখানে আমন্ত্রণ জানানো হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি