ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে উদ্বোধন হলো সাপোর্ট ডেস্ক
বাংলাদেশের সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে এবং তাদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে একটি সাপোর্ট ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ইউনেস্কোর গ্লোবাল মিডিয়া ডিফেন্স ফান্ডের সহযোগিতায় এই ডেস্কটি কাজ করবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ অনলাইনে যুক্ত হয়ে এই ডেস্কের উদ্বোধন করেন।
গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়নবিষয়ক প্রতিষ্ঠান সমষ্টি আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক সংগঠনের নেতা এবং আইনি সহায়তা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ওবায়দুর রহমান শহীন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শামীম রেজা, সিনিয়র সাংবাদিক শাহনাজ মুন্নী, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক এম এম বাদশা এবং সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক সেকান্দর আলী মিনা।
এই সাপোর্ট ডেস্কের মাধ্যমে দেশের যেকোনো প্রান্তের সাংবাদিকরা যারা সৎ, বস্তুনিষ্ঠ, জনস্বার্থমূলক ও নৈতিক সাংবাদিকতার কারণে হয়রানিমূলক মামলার শিকার হন, তারা হটলাইন নম্বর +8809617356868-এ ফোন করে আইনি ও পরামর্শমূলক সহায়তা নিতে পারবেন। ডেস্কটি সাংবাদিকদের তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট আইন সহায়তা সংস্থার কাছে পাঠাবে এবং প্রয়োজনে তাদের বিভিন্ন জেলা বা অঞ্চলের আইনি সেবার সঙ্গে সংযুক্ত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. সুসান ভাইজ বলেন, ইউনেস্কো গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জোর দেন যে, সাংবাদিকরা গণতন্ত্র ও জবাবদিহিতা টিকিয়ে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এই ডেস্ক তাদের জন্য তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই ডেস্কের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকরাও প্রয়োজনীয় সহায়তা পাবেন। তিনি এই উদ্যোগে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সাপোর্ট ডেস্কের কার্যক্রম এবং বিভিন্ন বিষয়ে সদস্যদের ওরিয়েন্টেশন দেন ড. শামীম রেজা, শাহনাজ মুন্নী ও সমষ্টির রেজাউল হক। এই দশ সদস্যের সাপোর্ট ডেস্কে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও আইনসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রয়েছেন। বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এই সাপোর্ট ডেস্কে আইন সহায়তা প্রদানে সহযোগিতা করবে বলেও জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি