ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
চার দিন বন্ধ থাকবে মেট্রোরেলের টিএসসি স্টেশন
ডুয়া নিউজ : আগামী ১৬, ২৫ ও ৩১ ডিসেম্বর এবং জানুয়ারির ১ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে অবস্থিত মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। ঢাবি এলাকায় বহিরাগতদের নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিন্ধান্ত নিয়েছে কতৃপক্ষ।
রেববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বিষয়টি জানান।
প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, ‘দেশের ল অ্যান্ড অর্ডার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার এক সভায় আমার থাকার সুযোগ হয়েছে। সেখানে আমি প্রস্তাব করেছি যেন এই চার বিশেষ দিনে মেট্রোরেলের টিএসসি স্টেশন বন্ধ থাকে। এ সময় যোগাযোগসচিব মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকে তাৎক্ষণিকভাবে এই চার দিন স্টেশনটি বন্ধ রাখতে বলেছেন।’
তিনি আরও বলেন, এ-সংক্রান্ত একটা আনুষ্ঠানিক চিঠি ইতোমধ্যে পাঠিয়েছি। আমরা সড়কপথের ৬টি পয়েন্ট চাইলেই বন্ধ করতে পারি। কিন্তু ঠিকই মেট্রোস্টেশন দিয়ে লোকজন চলে আসবে। তাই আমরা এমন সুপারিশ করলে সেটা গৃহীত হয়।
তারিক/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ