ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেয়ারবাজারে একসঙ্গে রেকর্ড ছুঁলো ২৩ কোম্পানির শেয়ার
দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে আবারও শেয়ারবাজারে আশার আলো দেখা যাচ্ছে। বাজারে ধীরে ধীরে লেনদেন ও শেয়ারের দামে ইতিবাচক প্রবণতা তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিদিনই কয়েকটি কোম্পানির শেয়ার নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। বিশ্লেষকদের মতে, বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরার ইঙ্গিত মিলছে এতে।
গত বৃহস্পতিবার স্টকনাও-এর তথ্যানুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ২৩টির শেয়ার গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে। এতে দেখা যাচ্ছে, টেক্সটাইল, ব্যাংক, স্টিল, পাওয়ার, হাসপাতাল, ইন্স্যুরেন্স এবং কেমিক্যালসহ বিভিন্ন খাতের শেয়ার একসঙ্গে চাঙ্গা হয়ে উঠেছে। বাজারের জন্য এটি একটি ইতিবাচক বার্তা।
যেসব কোম্পানির শেয়ার সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে তাদের মধ্যে রয়েছে—আমান কটন, এসিআই ফর্মুলা, আলহাজ্ব টেক্সটাইল, আরগন ডেনিম, ব্র্যাক ব্যাংক, ডমিনেজ স্টিল, ডরিন পাওয়ার, এনভয় টেক্সটাইল, ফাইন ফুড, এনটেক, আইএসএন, আইটিসি, পিটিএল, কাশেম ইন্ডাস্ট্রিজ, সাফকো স্পিনিং, সমরিতা হাসপাতাল, সার্পোট, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স এবং ওয়াটা কেমিক্যাল লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে সর্বশেষ লেনদেন হয়েছে আমান কটন ২০ টাকায়, এসিআই ফর্মুলা ১৫৯ টাকা ১০ পয়সা, আলহাজ্ব টেক্সটাইল ১৬৪ টাকা ৯০ পয়সা, আরগন ডেনিম ২০ টাকা, ব্র্যাক ব্যাংক ৭১ টাকা ৪০ পয়সা, ডমিনেজ স্টিল ১৭ টাকা ৪০ পয়সা, ডরিন পাওয়ার ৩০ টাকা ২০ পয়সা, এনভয় টেক্সটাইল ৫৪ টাকা ৪০ পয়সা, ফাইন ফুড ২৮৪ টাকা ৫০ পয়সা, এনটেক ২৮ টাকা ২০ পয়সা, আইএসএন ১০৫ টাকা ৭০ পয়সা, আইটিসি ৪৫ টাকা ১০ পয়সা, পিটিএল ৫৭ টাকা ৪০ পয়সা, কাশেম ইন্ডাষ্ট্রিজ ৪৫ টাকা ৮০ পয়সা, সাফকো স্পিনিং ১৬ টাকা ৫০ পয়সা, সমরিতা হাসপাতাল ৭৪ টাকা ৩০ পয়সা, সার্পোট ২৯ টাকা ৯০ পয়সা, শেফার্ড ইন্ডাষ্ট্রিজ ১৯ টাকা ৯০ পয়সা, সিনোবাংলা ইন্ডাষ্ট্রিজ ৫৩ টাকা ৭০ পয়সা, সোনালী পেপার ৭৪ টাকা ৯০ পয়সা, ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স ৮৩ টাকা ২০ পয়সা এবং ওয়াটা কেমিক্যাল ১৫৯ টাকা ২০ পয়সা।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন খাতের শেয়ারের দামে একসঙ্গে ঊর্ধ্বমুখী প্রবণতা বাজারে বহুমাত্রিক বিনিয়োগের পরিবেশ তৈরি করছে। বিনিয়োগকারীরা আবারও নতুন করে আগ্রহী হচ্ছেন, যা সামনের দিনগুলোতে শেয়ারবাজারে স্থিতিশীলতা ও আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে।
বিশ্লেষকরা মনে করছেন, সরকারের নানামুখী উদ্যোগ ও তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক কর্মদক্ষতা বিনিয়োগকারীদের নতুন করে উৎসাহিত করছে। বিশেষ করে ভালো মুনাফা করা এবং সম্ভাবনাময় খাতের শেয়ারগুলোর প্রতি ঝোঁক বাড়ছে। এ প্রবণতা অব্যাহত থাকলে শেয়ারবাজার আবারও টেকসই গতিশীলতা ফিরে পাবে বলে আশা করা হচ্ছে।
তবে বাজারসংশ্লিষ্টরা সতর্ক করে দিয়ে বলছেন, যেসব কোম্পানির মৌলভিত্তি দুর্বল এবং আর্থিক পারফরম্যান্স সন্তোষজনক নয়, সেসব শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আকৃষ্ট হওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই কেবল ভালো ফলাফল ও সম্ভাবনাময় কোম্পানির শেয়ারে বিনিয়োগ করাই হবে বুদ্ধিমানের কাজ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা