ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
ভিপি নুরের সুস্থতা কামনা করে তদন্তের আহ্বান তারেক রহমানের
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং ঘটনাটির সুষ্ঠু তদন্তের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।
তিন লিখেছেন, নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানায় বিএনপি।
আমরা গণতান্ত্রিক উত্তরণের একটি অত্যন্ত নাজুক সময়ের মধ্যে আছি, যার প্রথম পদক্ষেপ হলো জাতীয় নির্বাচন। সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত করতে হবে আজকের মতো অস্থিতিশীল ঘটনা যেন ছড়িয়ে না পড়ে এবং আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ যেন বাধাগ্রস্ত না হয়।
তারেক রহমান আরও বলেন, বিএনপি ও এর সহযোগী দলসহ গণতন্ত্রকামী সব পক্ষকে অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। গত বছরের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনাকে প্রাধান্য দিতে হবে। দেশকে অবশ্যই মব কালচার ও চলমান অস্থিরতার ঘেরাটোপ থেকে মুক্ত হতে হবে।
মব কালচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে আমাদের মব কালচারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, আইনের শাসন সমুন্নত রাখতে হবে এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়ে তুলতে হবে। কেবল গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতায়ন এবং সবার জন্য ন্যায়বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফলতা অর্জন করতে পারি।
শেষে নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করেছেন তারেক রহমান। এ ছাড়াও এ ঘটনায় আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)