ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
জ্ঞান ফিরেছে ভিপি নুরের
রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের কিছুটা জ্ঞান ফিরেছে।
শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে নুরুল হক নুরের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, তিনি এখনো আইসিইউতে চিকিৎসাধীন। পোস্টের সঙ্গে নাকে ব্যান্ডেজ ও মুখে অক্সিজেন মাস্ক পরা অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে থাকা নুরের দুটি ছবি যুক্ত করা হয়।
স্ট্যাটাসে লেখা হয়, “গতরাতের হামলার পর নুরুল হক নুর এখন কিছুটা সুস্থতার দিকে। সবাই তার জন্য দোয়া করবেন।”
এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন নুরুল হক নুর। সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত এবং নাক ফেটে গেছে। দলীয় নেতাকর্মীরা স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নিয়ে যান।
রাতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, চিকিৎসকদের মতে নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং তাকে আইসিইউতে রাখা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি