ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
আজকে সহ আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
আগামী ১২০ ঘণ্টায় (২৯ আগস্ট সকাল ৯টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত) সারাদেশেই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আজকের (২৯ আগস্ট) পূর্বাভাস
রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।
ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
ঢাকায় বাতাস দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিমি বেগে প্রবাহিত হচ্ছে। আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭%।
সূর্যাস্ত: সন্ধ্যা ৬টা ২০ মিনিট,
আগামীকাল সূর্যোদয়: ভোর ৫টা ৪০ মিনিট।
দ্বিতীয় দিন (৩০ আগস্ট)
রংপুরের অনেক স্থানে এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে।
রংপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
তৃতীয় দিন (৩১ আগস্ট)
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু স্থানে বৃষ্টি হতে পারে।
রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু’এক জায়গায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।
চতুর্থ দিন (১ সেপ্টেম্বর)
বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ এলাকায়, ঢাকা, খুলনা ও সিলেটের অনেক স্থানে বৃষ্টি হবে।
রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের দু’এক জায়গায়ও বৃষ্টি হতে পারে।
দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পঞ্চম দিন (২ সেপ্টেম্বর)
খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের অনেক স্থানে বৃষ্টি হতে পারে।
কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাত ও তাপমাত্রা
সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে রাজশাহীর তাড়াশে (১১১ মি.মি.)।
চট্টগ্রামের টেকনাফে ২৩ মি.মি., কক্সবাজারে ২১ মি.মি. এবং কুমিল্লায় ১৪ মি.মি. বৃষ্টি রেকর্ড হয়েছে।
সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ভোলায় ৩৫°সে এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে ২৩.৮°সে।
বর্ধিত পূর্বাভাস (৩–৭ সেপ্টেম্বর)
এ সময় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি