ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে দেশ: বিএনপি মহাসচিব
ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এর বিকল্প নেই। নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে।’
তিনি বলেন, নির্বাচন না হলে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বাড়বে। অনেকেই চেষ্টা করছে। ফ্যাসিবাদ ফেরাতে বিদেশেও কাজ হচ্ছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, মনে করবেন না ক্ষমতায় চলে এসেছেন। আপনারা ক্ষমতার কাছেও আসেননি। অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। ভালো কাজ দিয়ে জনগণের কাছে যেতে হবে।
আ.লীগ ও বিএনপির মার্কাতেই ভেজাল ও ধোঁকাবাজি : ফয়জুল করীমমির্জা ফখরুল আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপের অপেক্ষায় আছি। রাজনৈতিক দলগুলো যদি এগিয়ে নিয়ে যায়, তাহলে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব। আমি হতাশার কথা বলেছিলাম, কিন্তু কাছের লোকজন ভর্ৎসনা করেছে। আমাদের লড়াই যেন ম্লান হয়ে যাচ্ছে।
তিনি উল্লেখ করেন, রাজনৈতিক মতভেদ থাকা স্বাভাবিক, তবে বর্তমানে মানুষ বিভ্রান্তিতে পড়ছে এবং নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে।
বিএনপি মহাসচিব আরও জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থায় যাওয়ার সুযোগ রয়েছে।
তিনি বলেন, বিএনপি প্রথম থেকেই সংস্কারের কথা বলেছে। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এনেছিলেন এবং খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র এনেছেন।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, কিছু রাজনৈতিক দল মিথ্যা প্রচারণা করে বিএনপিকে হেয়প্রতিপন্ন করতে চায়। বিএনপিকে কেউ খারাপ বলতে পারে, এমন কাজ করে, এটি বলার সুযোগ কাউকে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে রয়েছে। বিএনপিকে মানুষের জন্য পরিবর্তন এনে দিতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি