ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে মোবাইল জার্নালিজম: উমামা ফাতেমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ডিজিটাল মোবাইল জার্নালিজমের কারণে নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি (সহসভাপতি) প্রার্থী উমামা ফাতেমা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ প্রকাশ করেন।
স্ট্যাটাসে উমামা ফাতেমা লেখেন, ক্যাম্পাসের ডাকসু নির্বাচনে ডিজিটাল মোবাইল জার্নালিজম পুরো নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। প্রার্থীদের সঙ্গে ভোটারদের সহজে কথা বলার প্রক্রিয়াকে কঠিন করে তুলছে। প্রার্থীদের প্রতিটি পদক্ষেপ ভিডিও করা কতটা সমীচীন, সেটা প্রশ্নসাপেক্ষ।
তিনি আরও দাবি করেন, বারবার নিষেধ করা সত্ত্বেও সাংবাদিকরা নীতি বহির্ভূত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ব্যক্তির সম্মতি ছাড়াই ভিডিও ধারণ, ক্রপ করে ভিন্ন আঙ্গিকে প্রচার করার মতো কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না।
সবশেষে উমামা ফাতেমা সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে লেখেন, আপনারা প্রার্থী ও ভোটারের প্রাইভেসি মেনে চলুন। ভোটার ও প্রার্থীর সম্মতি ছাড়া ভিডিও করে ভোটের পরিবেশ নষ্ট করবেন না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)