ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ইসির নতুন রোডম্যাপে কি কি আছে?
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই রোডম্যাপ ঘোষণা করেন।
নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করাসহ মোট ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলিকে প্রাধান্য দিয়ে এই রোডম্যাপ তৈরি করা হয়েছে। এই কার্যক্রমগুলো ২০৭টি ধাপে বাস্তবায়ন করা হবে।
রোডম্যাপের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:
সংসদীয় আসনের সীমানা নির্ধারণ: সেপ্টেম্বরের মাঝামাঝি এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নিবন্ধিত রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের সদস্য, নারী প্রতিনিধি, পর্যবেক্ষক ও সাংবাদিকসহ অংশীজনদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হবে এবং ৩০ সেপ্টেম্বর জিআইএস বা ভৌগোলিক ম্যাপ প্রকাশ করা হবে।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: আগামী ৩০ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। এর আগে ১ নভেম্বর চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে।
নির্বাচনী আইন ও বিধি সংস্কার: গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহ অন্যান্য আইন ও বিধির সংশোধনের প্রস্তাব ও প্রণয়ন ৩১ আগস্টের মধ্যে শেষ করা হবে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন, ভোটার তালিকা আইন, সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র নীতিমালা ও ব্যবস্থাপনা, দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা চূড়ান্ত করা হবে। নির্বাচন পরিচালনা (সংশোধন) ২০২৫ প্রতীকসহ, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ১৯৯১ এবং নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯ আইন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে, যা ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার আশা করা হচ্ছে।
নতুন রাজনৈতিক দল নিবন্ধন: আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে। এরপর অক্টোবরের প্রথমার্ধে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করা হবে।
প্রবাসী ও কারাবন্দিদের ভোটব্যবস্থা: এবার প্রবাসী বাংলাদেশি এবং কারাবন্দিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। প্রবাসীদের নিবন্ধন ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে। তাদের কাছে ব্যালট পেপার ৫ জানুয়ারির মধ্যে পৌঁছানোর পরিকল্পনা করা হয়েছে এবং নির্বাচনের এক সপ্তাহ আগে তা দেশে ফেরত আনার ব্যবস্থা করা হবে। কারাবন্দিদের কাছে ভোটের দুই সপ্তাহ আগে পোস্টাল ব্যালট পৌঁছানো হবে।
আইনশৃঙ্খলা ও প্রশাসনিক প্রস্তুতি: ভোটকেন্দ্র চূড়ান্তকরণ ও প্যানেল প্রস্তুতি অক্টোবরের শেষের মধ্যে সম্পন্ন হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রথম সভা ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনসংক্রান্ত সফটওয়্যার ৩১ অক্টোবরের মধ্যে প্রস্তুত রাখা হবে এবং নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এআই কার্যক্রমের মাধ্যমে সব ধরনের অপপ্রচার প্রতিরোধ করা হবে।
দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ও সার্টিফিকেট: আগামী ১৫ নভেম্বরের মধ্যে দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ও চূড়ান্ত সার্টিফিকেট দেওয়া হবে। নির্বাচন আইনবিধি একীভূতকরণ এবং নির্বাচনি ম্যানুয়েল, নির্দেশিকা, পোস্টার ও পরিচয়পত্র ১৫ নভেম্বরের মধ্যে প্রস্তুত হবে। নির্বাচনী মালামাল ১ ডিসেম্বরের মধ্যে বিতরণ করা হবে।
অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়: ৩০ নভেম্বরের মধ্যে স্বচ্ছ ব্যালট বাক্স ও নির্বাচনী দ্রব্যাদি ব্যবহার উপযোগী করা হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন ভবনে বেসরকারি ফলাফল প্রদর্শনের জন্য ডিজিটাল মনিটর স্থাপন ও যন্ত্রপাতি সংযোজন করা হবে। ১৫ নভেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খাত ও দফাওয়ারি অর্থ বরাদ্দের হার নির্ধারণ করে প্রস্তাবনা প্রণয়ন করা হবে। এছাড়াও সচিবালয়, ইটিআই ও এনআইডির ৭৫ জন কর্মকর্তাকে দুইদিন প্রশিক্ষণ দেওয়া হবে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ৪৫ থেকে ৪৬ দিনের জন্য নিয়োগ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি