ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
প্রকৌশলীদের জন্য সুপারিশ প্রণয়নের উদ্যোগ
প্রকৌশল পেশার বিএসসি ও ডিপ্লোমাধারীদের পেশাগত সমস্যা চিহ্নিত এবং সমাধানমূলক সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। সুপারিশ কমিটির সদস্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, বৈঠকে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলীদের সমস্যাগুলো চিহ্নিত করতে গণপূর্ত সচিবকে প্রধান করে ১৪ জনের একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। এতে প্রকৌশলীদের প্রতিনিধি ছাড়াও জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবেন। আজ থেকেই তারা কাজ শুরু করেছেন এবং সবার বক্তব্য শুনবেন।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা চাইলে উপদেষ্টাদের সমন্বয়ে গঠিত কমিটিও তাদের বক্তব্য গ্রহণ করবে। এক মাসের মধ্যে গ্রুপের সুপারিশ সরকারকে প্রদান করা হবে। একই সঙ্গে তিনি আন্দোলনের মাধ্যমে জনদূর্ভোগ না সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)