ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
অবরুদ্ধ থেকে মুক্ত হলেন সাংবাদিক মাহবুব কামাল
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ভবনে তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন সাংবাদিক মাহবুব কামাল। তিনি নিজেই তার ফেসবুক পেজে এক পোস্টে এ খবর নিশ্চিত করেছেন। দৈনিক যুগান্তর পত্রিকার এই জ্যেষ্ঠ সহকারী সম্পাদক নিজের এই অভিজ্ঞতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
ফেসবুক পোস্টে মাহবুব কামাল লিখেছেন, “জীবনেও আওয়ামী লীগ করি নাই। বরং ৭২ থেকে ৭৫ পর্যন্ত চরম বিরোধিতা করেছি। এরপর সব সময় বিরোধিতা, কখনো হালকা, কখনো তীব্র। অথচ তিন ঘণ্টা অবরুদ্ধ থেকে এখন মুক্ত হলাম। হ্যাঁ, এই সেই বাঙালি, যার জন্য আমরা ১৯৭১ সালে লড়াই করেছিলাম।”
জানা গেছে, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন ‘৭১ মঞ্চ’ নামের একটি সংগঠনের ব্যানারে ডিআরইউতে উপস্থিত হয়েছিলেন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কিছু লোকজন তাদের অবরুদ্ধ করে। পরে তাদের মধ্যে কয়েকজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনাতেই সেখানে উপস্থিত সাংবাদিক মাহবুব কামালও অবরুদ্ধ হয়ে পড়েন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি