ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
টিকটকার মাহিয়া মাহি আবাসিক হোটেল থেকে আটক
আলোচিত টিকটকার মাহিয়া মাহি বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে আটক হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) গভীর রাতে পোর্ট রোডের হোটেল রোদেলা থেকে কোতোয়ালী মডেল থানার পুলিশ তাকে এবং তার পুরুষ সঙ্গীকে আটক করে।
থানার সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে পুলিশ তল্লাশি চালায়। হোটেল রোদেলার কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থান করছিলেন মাহিয়া মাহি ও একজন পুরুষ। তবে তারা বৈধ কোনো নথি বা কাগজপত্র দেখাতে পারেননি। কক্ষে আরও একজন তরুণী ছিলেন, তাকে ও আটক করে থানায় নেওয়া হয়েছে।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, হোটেল রোদেলা থেকে দুই তরুণী ও একজন যুবককে থানায় আনা হয়েছে। যেহেতু তারা নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছে, তাই যাচাই-বাছাই করা হচ্ছে। কোনো বৈধ নথি না দেখাতে পারায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।
স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করতে গেলে, মাহিয়া মাহি ও তার সঙ্গীরা সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন