ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ট্রাম্পকে হ’ত্যার পরিকল্পনা, দুই শিশুর প্রাণহা’নি
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ভয়াবহ স্কুলশুটিংয়ে প্রাণ হারিয়েছে দুই শিশু। আহত হয়েছে আরও অন্তত ১৭ জন। স্থানীয় সময় সকালের প্রার্থনার সময় ক্যাথলিক স্কুলে ঘটে এ মর্মান্তিক ঘটনা।
হামলাকারী ছিলেন ২৩ বছর বয়সী ট্রান্সজেন্ডার নারী রবিন ওয়েস্টম্যান। তিনি জানালা দিয়ে গুলি চালিয়ে শিশুদের লক্ষ্যবস্তু করেন। ঘটনাস্থলেই মারা যায় আট ও দশ বছর বয়সী দুই শিশু। পরে পুলিশের অভিযানের আগেই আত্মহত্যা করেন রবিন।
পুলিশ প্রধান জানান, রবিন ওয়েস্টম্যানের কাছে একটি রাইফেল, একটি শর্টগান ও একটি পিস্তল পাওয়া গেছে, যা বৈধভাবে কেনা। তার বাড়িতেও আরও অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। এ পর্যন্ত রবিন ওয়েস্টম্যানের কোনো অপরাধমূলক ইতিহাসও পাওয়া যায়নি।
২০২০ সালে তিনি ট্রান্সজেন্ডার নারী হিসেবে আইনিভাবে স্বীকৃতি পান এবং নাম পরিবর্তন করে রবিন ওয়েস্টম্যান রাখেন। তবে সংবাদ সম্মেলনে তাকে পুরুষ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
হামলার আগে রবিন অনলাইনে কয়েকটি ভিডিও ও নোটবুকের ছবি পোস্ট করেছিলেন। নোটবুকে ছিল জীবনের প্রতি হতাশা, ম্যাস শুটিংয়ের পরিকল্পনা, এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে(tramp) হত্যার ইচ্ছার কথা। অন্য ভিডিওতে দেখা যায় অস্ত্র ও রাইফেল ম্যাগাজিনের ফুটেজ, যেখানে পূর্ববর্তী স্কুলশুটারদের নামও লিপিবদ্ধ ছিল। পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করেও শেষ করেন ওই নোট।
ঘটনার পর শোক জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিহতদের স্মরণে হোয়াইট হাউসে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রে চলতি বছর এটি ছিল ১৪৬তম ম্যাস শুটিং, যা দেশটিতে আবারও অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক জোরদার করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি