ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শিক্ষক-কর্মচারীদের নতুন এমপিওর আবেদনের সময় ঘোষণা
বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নতুন এমপিওভুক্তির আবেদন প্রতিমাসের ৪ তারিখের মধ্যে উপজেলা পর্যায়ে জমা দিতে হবে। এরপর উপজেলা থেকে ৮ তারিখের মধ্যে এসব আবেদন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে— “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ সংশোধিত) অনুসারে শিক্ষক-কর্মচারীদের নতুন এমপিওসহ বিভিন্ন ক্যাটাগরির আবেদন মাদ্রাসা প্রধান কর্তৃক প্রতিমাসের ১ থেকে ৪ তারিখের মধ্যে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে এবং প্রতিমাসের ১ থেকে ৮ তারিখের মধ্যে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সেলে অনলাইনে প্রেরণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি