ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
আজহারীর পরবর্তী মাহফিল কোথায়, জেনে নিন
ডুয়া ডেস্ক : সম্প্রতি দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। চট্টগ্রাম ও খুলনা বিভাগের তাফসিরুল কোরআন মাহফিল শেষে এবার সিলেট বিভাগে যাচ্ছেন তিনি।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার সিলেটের (১১ জানুয়ারি) এমসি কলেজ মাঠে বয়ান করবেন করবেন তিনি।
‘আনজুমানে খেদমতে কুরআন সিলেট’ আয়োজিত এই তাফসিরুল কোরআন মাহফিল শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার।
তিন দিনব্যাপী এই মাহফিল প্রতি দিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। তবে শনিবার মিজানুর রহমান আজহারী বয়ান করবেন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। তিনি নারীদের জন্য বিশেষ বয়ান করবেন।
মাহফিলে মিজানুর রহমান আজহারী ছাড়াও তাফসির পেশ করবেন ইসলামি চিন্তাবিদ শায়েখ সাইয়্যেদ কামালুদ্দিন জাফরী, কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুফতি আমীর হামজা, মাওলানা সাদিকুর রহমান আনসারী, মাওলানা আবদুল্লাহ আল আমিন, শায়েখ ইসহাক আল মাদানিসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম।
মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও আনজুমানে খেদমতে কুরআনের সহসভাপতি মাওলানা আবদুল হাই হারুন বলেন, ‘এ মাহফিলের মাধ্যমে দীর্ঘ এক যুগ পরে সিলেটের ইসলামপ্রিয় মানুষ মুক্ত পরিবেশে কুরআনের তাফসির মাহফিলে শরিক হতে পারবেন। আমাদের ধারণা মাহফিলে ৫ লাখেরও বেশি মানুষ উপস্থিত হবেন।’
এর আগে গত ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় এবং গত ৩ জানুয়ারি যশোরের শহরতলী পুলেরহাট আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশ এলাকায় মাহফিলে অংশ নেন মিজানুর রহমান আজহারী। এভাবে তিনি দেশের সব বিভাগীয় শহরে মাহফিল করবেন বলে ঘোষণা দিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর