ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
মতাদর্শ ভিন্ন হলেও বাংলাদেশ নির্মাণে সবাই ঐক্যবদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও একটি উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে এখন থেকে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্যই হলো দেশে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা গণতন্ত্রকে শক্তিশালী করবে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (২৬ আগস্ট) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাহফুজ আলম বলেন, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মানুষের ওপর যে নিষ্ঠুর অত্যাচার, নিপীড়ন ও নৃশংসতা চালিয়েছে, তার প্রতিবাদেই ছাত্র-জনতা জেগে উঠেছিল। দীর্ঘ ১৬ বছরের দুঃশাসন, হত্যাযজ্ঞ, গুম-খুন ও দুর্নীতির কারণে মানুষ অসহায় হয়ে পড়েছিল।"
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এতে যুক্তরাষ্ট্রের সিনেটর, কংগ্রেসম্যান, স্টেট ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক এবং যুক্তরাষ্ট্র থেকে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ প্রদর্শন করা হয়। তথ্য উপদেষ্টা বলেন, এই তথ্যচিত্র মানুষের মাঝে জুলাই চেতনাকে জাগ্রত রাখবে এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে অনুপ্রেরণা জোগাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি