ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ঢাকায় আ.লীগের গোপন বৈঠক: একজন রিমান্ডে
রাজধানীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে ‘গেরিলা প্রশিক্ষণের’ উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হোযাইফা সালমান শিমুলকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) ঢাকার একটি আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক মো. জেহাদ হোসেন বিকেলে শিমুলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ৮ জুলাই বসুন্ধরা সংলগ্ন কে বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই বৈঠকে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীসহ ৩০০-৪০০ জন অংশ নেন।
অভিযোগে আরও বলা হয়, বৈঠকে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয় এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে থেকে লোক এনে ঢাকা দখলের পরিকল্পনা করা হয়। পরিকল্পনার মধ্যে ছিল ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা এবং জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করা।
এই ঘটনায় গত ১৩ জুলাই ভাটারা থানার উপ-পরিদর্শক জ্যোতির্ময় মন্ডল বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় এর আগেও মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনসহ বেশ কয়েকজন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি