ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
রাজনীতিতে নেমেই মামলার মুখে সুপারস্টার থালাপোতি বিজয়
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণার পর এবার মামলার মুখে পড়লেন দক্ষিণি সুপারস্টার ও রাজনীতিক থালাপোতি বিজয়। তার রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে)-এর এক সমাবেশে এক ভক্তকে তার দেহরক্ষীরা লাঞ্ছিত করেছেন—এই অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, তামিলনাড়ুর কুন্নাম থানায় শরৎকুমার নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বিজয় এবং তার দেহরক্ষীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় মামলা করা হয়েছে।
এই মামলাটি এমন এক সময়ে হলো, যখন বিজয় সম্প্রতি তার রাজনৈতিক দল টিভিকে-এর এক বিশাল সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপিকে তার দলের একমাত্র ‘আদর্শগত শত্রু’ হিসেবে ঘোষণা দিয়ে ভারতের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন।
২০২৪ সালে নিজের রাজনৈতিক দল গঠনের পর থেকেই বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে শক্ত অবস্থান তৈরির চেষ্টা করছেন। তিনি ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকে-কে তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যা দিয়েছেন।
মাদুরাইয়ে অনুষ্ঠিত তার সাম্প্রতিক সমাবেশে হাজার হাজার মানুষের উপস্থিতি তার আকাশচুম্বী জনপ্রিয়তাকে প্রমাণ করেছে। সেখানে তিনি শ্রীলঙ্কার কাছ থেকে কাচতিভু দ্বীপের নিয়ন্ত্রণ ফেরানো এবং তামিল জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার মতো প্রতিশ্রুতিও দেন। বিপুল জনসমাগমের কারণে তার এই সমাবেশকে তামিলনাড়ুর রাজনীতির কিংবদন্তী সি.এন. আন্নাদুরাই ও এম.জি. রামাচন্দ্রনের সমাবেশের সঙ্গে তুলনা করা হচ্ছে, যাদের সমাবেশের পরেই রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটেছিল।
সিনেমার পর্দার বাইরে রাজনীতিতে পা রেখেই একের পর এক আক্রমণাত্মক মন্তব্য ও কর্মসূচির কারণে বিজয় এখন তামিলনাড়ুর রাজনীতির অন্যতম আলোচিত চরিত্রে পরিণত হয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)