ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
প্রকৌশলীদের দাবি যাচাইয়ে সরকারি কমিটি, দ্রুত আলোচনার প্রস্তুতি
প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমাধারী প্রকৌশলীদের পেশাগত দাবির যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নের জন্য সরকার একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। একইসঙ্গে দ্রুত আলোচনায় বসার প্রস্তুতি চলছে।
বুধবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে ‘প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা ও সুপারিশ প্রণয়নের’ জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সদস্য হিসেবে রয়েছেন শিল্প ও গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আইইবি সভাপতি প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, আইডিইবি সভাপতি প্রকৌশলী মো. কবির হোসেন এবং বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং-এর চেয়ারম্যান প্রফেসর ড. প্রকৌশলী তানভির মঞ্জুর।
কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সওব্য) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।
কমিটিকে এক মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।এ উদ্যোগ প্রকৌশলীদের মধ্যে দীর্ঘদিনের চলমান বিতর্ক নিরসনের সম্ভাবনা তৈরি করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)