ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
সিপিএল-এ এক বলে ২২ রানের রেকর্ড
গতকাল (মঙ্গলবার) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এক ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট লুসিয়া কিংসের খেলায় এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। ওশানে থমাসের বিশৃঙ্খল বোলিংয়ের সুযোগ নিয়ে রোমারিও শেফার্ড একটি মাত্র বৈধ বল থেকে ২২ রান আদায় করে নিয়েছেন।
লিগের ১৩তম ম্যাচে সেন্ট লুসিয়ার শেফার্ড পাঁচ চার ও সাত ছক্কায় ৩৪ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার সাতটি ছক্কার মধ্যে তিনটিই আসে একটি মাত্র ওভারের ‘ফ্রি হিট’ থেকে। ম্যাচের ১৫তম ওভারে বল করতে আসেন ওশানে থমাস। তার তৃতীয় ডেলিভারিটি ‘নো বল’ হয়, যদিও সেই বলে শেফার্ড কোনো রান নিতে পারেননি। পরবর্তী ‘ফ্রি হিট’ ডেলিভারিটিও ‘নো বল’ হয়, কিন্তু শেফার্ড সেই বলে ছয় মারেন।
এরপরের ‘ফ্রি হিট’ বলটিও ‘নো’ হয় এবং শেফার্ড আবারও ছক্কা হাঁকান। থমাসের বারবার ক্রিজের বাইরে পা পড়ায় আম্পায়ার প্রতিটি ক্ষেত্রেই ‘নো বল’ ঘোষণা করেন। ফলে শেফার্ডের তিনটি ছক্কার মধ্যে মাত্র একটিই বৈধ বল থেকে আসে, যা থেকে রেকর্ড ২২ রান সংগৃহীত হয়। ওশানে থমাস সেই ওভারটি শেষ করেন 'নো, ওয়াইড, নো ৬, নো ৬, ৬' এভাবে।
১৫তম সেই ওভারে ওশানে থমাস মোট ৩৩ রান বিলিয়ে দেন। শেষ পর্যন্ত গায়ানা ৬ উইকেটে ২০২ রানের বিশাল পুঁজি দাঁড় করায়, যেখানে শেফার্ড ৩৪ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন। তবে এই বিশাল সংগ্রহও গায়ানাকে জয় এনে দিতে পারেনি। সেন্ট লুসিয়া ৬ উইকেট হারিয়ে ১১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক