ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
পল্লী বিদ্যুৎ সমিতিতে ৭৬৪ জনের চাকরির সুযোগ
ডুয়া ডেস্ক : শিক্ষানবিশ লাইনম্যান পদে ৭৬৪ জন পুরুষ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে আবেদনপত্র ও কাগজপত্রসহ শারীরিক পরীক্ষায় উপস্থিত হতে হবে।
প্রতিষ্ঠানের নাম: পল্লী বিদ্যুৎ সমিতি।
পদের সংখ্যা: ১টি।
লোকবল নিয়োগ: ৭৬৪ জন।
পদের নাম: শিক্ষানবিশ লাইনম্যান।
পদসংখ্যা: ৭৬৪টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৫.০০–এর মধ্যে ৩.০০ নিয়ে উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রমসহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠা-নামায় সক্ষমতা থাকতে হবে। দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে। কাজের মাধ্যমে শিক্ষণের আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে। অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ন্যূনতম ৩২ ইঞ্চি হতে হবে। ৭ মিনিটে এক মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল বারে বিরতিহীনভাবে পরপর ন্যূনতম পাঁচবার বুক পর্যন্ত ওঠা-নামায় সক্ষম হতে হবে। বিদ্যালয়ে শরীরচর্চাবিষয়ক ক্রীড়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: অন-প্রবেশনকালীন নির্ধারিত বেতন ১৫,৫০০ টাকা তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অন-প্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৬,৬০০ টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে।
বয়সসীমা: ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২১ বছর হতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রয়োজনীয় মিটার রিডার কাম মেসেঞ্জারদের শিক্ষানবিশ লাইনম্যান হিসেবে নিয়োগের ক্ষেত্রে বয়স ১৮ থেকে সর্বোচ্চ ২১ বছর হতে হবে।
আবেদন ফি: ৫০ টাকা মূল্যমানের ক্রসড পোস্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারের (বিজ্ঞপ্তিতে ১৩ নম্বরে উল্লিখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি) অনুকূলে করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের তারিখ: ২৬ জানুয়ারি ২০২৫, সকাল ৯টা। বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিজ জেলার পার্শ্বে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র ও কাগজপত্রসহ শারীরিক পরীক্ষায় উপস্থিত হতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)