×

ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ

২০২৬ জুলাই ৩০ ২০:৩৭:১১

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিভিল কনস্ট্রাকশন বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত ২৯ জুলাই। একই দিন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবুল খায়ের গ্রুপের সিভিল কনস্ট্রাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা নির্ধারিত নয়। এটি পূর্ণকালীন চাকরি। কর্মস্থল হবে কুমিল্লা। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

এ পদে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স কমপক্ষে ২৮ বছর হতে হবে।

যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ১৫ আগস্ট ২০২৬।

কাজের দায়িত্ব, আবেদনপদ্ধতি এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্য সংশ্লিষ্টনিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত