ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
প্রত্নতত্ত্ব অধিদপ্তরে ৪২ পদে নিয়োগ, আবেদন ১২ আগস্ট পর্যন্ত
ডুয়া ডেস্ক: প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০ গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ২১টি পদে ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেড-১৩-এ লাইব্রেরিয়ান/লাইব্রেরিয়ান কাম কাস্টোডিয়ান পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড-১৪-এ হিসাব সহকারী/হিসাব সহকারী কাম ক্যাশিয়ার/ক্যাশিয়ার (৪), সহকারী মডেলার (১), আলোকচিত্রকর (১) এবং সার্ভেয়ার (২) পদে জনবল নেওয়া হবে।
এ ছাড়া গ্রেড-১৫-এ ড্রাইভার পদে ১ জন, গ্রেড-১৬-এ রেফারেন্স সহকারী (১), বুকিং সহকারী (৩) ও কার্পেন্টার (১), গ্রেড-১৭-এ ক্যাশ সরকার (৩), ডেসপাচ রাইডার (১), ডুপ্লিকেটিং মেশিন অপারেটর/ফটোকপি অপারেটর (১) এবং ভান্ডার সহকারী (১) নিয়োগ দেওয়া হবে।
গ্রেড-১৮-এ রসায়নাগার পরিচারক (১) ও গ্রন্থাগার পরিচারক (২), গ্রেড-১৯-এ জাদুঘর পরিচারক (৭) এবং গ্রেড-২০-এ অফিস সহায়ক (৪), কুক/বাবুর্চি (১), সাইট পরিচারক (১), মালি (৩) ও নৈশপ্রহরী (২) পদে নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১ জুলাই ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে নৈশপ্রহরী পদের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর নির্ধারণ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের https://doa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি ১ থেকে ৯ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ১০ থেকে ২১ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬ টাকা। ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব গ্রেডের পদের পরীক্ষার ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়া শুরু হয়েছে ২৩ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ১২ আগস্ট ২০২৬ বিকেল ৫টা।
আবেদনপত্র পূরণসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলি https://doa.teletalk.com.bd এবং www.archaeology.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)