ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বাস্তব প্রশিক্ষণে দেশের বিভিন্ন জেলায় ৫৬ শিক্ষানবিশ এএসপি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে মৌলিক প্রশিক্ষণরত ৫৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) এক বছরের বাস্তব প্রশিক্ষণের জন্য দেশের বিভিন্ন জেলায় সংযুক্ত করা হয়েছে। এক বছরের মৌলিক প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে তারা সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের কার্যালয়ে দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ পুলিশের পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এক বছরের মেয়াদি মৌলিক প্রশিক্ষণের অংশ হিসেবে বর্তমানে পুলিশ সদর দপ্তর, ঢাকায় (টিওআর পদে) কর্মরত এসব শিক্ষানবিশ এএসপিকে দেশের বিভিন্ন জেলার পুলিশ সুপারের কার্যালয়ে বাস্তব প্রশিক্ষণের জন্য সংযুক্ত করা হয়েছে। সেখানে তারা এক বছর বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করবেন।
প্রজ্ঞাপনে ৫৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের নাম, বিপি নম্বর, নিজ জেলা, বর্তমানে কর্মরত ইউনিট এবং বাস্তব প্রশিক্ষণের জন্য সংযুক্ত জেলার নাম উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, বাস্তব প্রশিক্ষণের জন্য বদলি ও সংযুক্ত হওয়া শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা তাঁদের বেতন-ভাতাদি বর্তমান ইউনিট থেকেই গ্রহণ করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?